বরগুনা এক পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল
পরিচয় জেনেও বরগুনায় প্রকাশ্যে এক পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার রাতে চারজনকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। আহত ওই পুলিশ সদস্যকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, সুনাম ক্ষুন্ন করার পাশাপাশি পুলিশের মনবল ভেঙে দিতেই সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক মিলে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করছেন। এসময় এক নারীকেও ওই পুলিশ সদস্যকে মারধর করতে দেখা যায়। বুধবার বিকেলে বরগুনা পৌর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবু মুছা। তিনি বরগুনা সদর থানায় কনেস্টবল পদে কর্মরত আছেন।
আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা সদর সার্কেল বলেন, পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে বরগুনার পৌর বাস স্ট্যান্ড এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ওই পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয়। সুনাম ক্ষুন্ন করার পাশাপাশি পুলিশের মনবল ভেঙে দিতেই পরিল্পিত এই হামলা- বলছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সবাইকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত গোলাম মাওলা মল্লিক বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গাড়ি চালক হিসেবে কর্মরত রয়েছেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied