ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে এসএসসি'তে ১ম স্থান অর্জন করেছে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৮-৭-২০২৩ দুপুর ৩:২৭

টাঙ্গাইলে এসএসসিতে এবার ১ম স্থান অর্জন করেছে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে যুগোপযোগী শিক্ষা বিস্তারে অবদান রেখে এগিয়ে চলছে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, স্কুলের শিক্ষক'সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে নিজেদের সেরা হওয়ার ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলায় ফলাফলের দিক দিয়ে প্রথম স্থান অর্জন করেছে  টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। ২৮ জুলাই  সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল মোট ৩৬৬ জন। পাশ করেছে ৩৬৫ জন। মানসিক সমস্যার কারণে ১জন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাই ১জন অকৃতকার্য হয়। ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ২৯০ জন, এ গ্রেট পেয়েছে ৭৫ জন, মোট পাশের হার ৯৯.৭৩। এই হিসাব অনুযায়ী টাঙ্গাইল জেলায় স্কুলটি প্রথম স্থান অর্জন করেছে। টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজকে প্রমাণ করেছো তোমরা শুধু এই পুলিশ লাইনস্ আদর্শ স্কুলেই নয়, সারা জেলার মধ্যে সবচাইতে সেরা শিক্ষার্থী ছিলে। আজকের এই ফলাফলে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। এই অভিনন্দন এর দাবিদার শুধু শিক্ষার্থী নয়। শিক্ষকমন্ডলী, অভিভাবক'বৃন্দ সহ যারা এ সফলতার  পিছনে কাজ করেছে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। পুলিশ সুপার তার বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মিষ্টিমুখ করান। ওই সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী 'সহ উপস্থিত সকলেই আনন্দ উল্লাস প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের' সহকারী শিক্ষকগণ, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ।  

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত