ঢাকা আরিচা মহাসড়কে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের তল্লাশি- অর্ধশতাধিক আটক
শুক্রবার (২৮ জুলাই) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার এলাকায় আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড বসিয়ে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এসময় পুলিশ সদস্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকার উদ্দেশে আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করেন। তাঁরা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশিসহ যাত্রীদের ঢাকায় আসার কারণ ও পরিচয় জানতে চান।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টা থেকেই আমিনবাজার এলাকায় পুলিশ নিয়মিত চেকপোস্ট কার্যক্রম শুরু করে। এই অভিযানে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ও পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, ডিবি পুলিশের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা দায়িত্বে থেকে কঠোর ভুমিকা পালন করেন।
এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক) ঢাকা উত্তর বিভাগ আব্দুল্লাহিল কাফী বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আমাদের এখানে সবসময় তল্লাশি চালানো হয়। আজ ঢাকায় দুটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে, তাই তল্লাশিতে জোর দিচ্ছি।
এসময় তিনি বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কিছু ব্যক্তিদের আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের গ্রেফতার করা হয়েছে কি না, তা জানাতে পারেনি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন