ক্রিকেটকে বিদায় বলে দিলেন ব্রড
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টানলেন স্টুয়ার্ট ব্রড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ এ তারকা পেসার। শনিবার অ্যাশেজে ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে স্কাই স্পোর্টসের সঙ্গে আলোচনায় এ ঘোষণা দেন তিনি।
চলতি অ্যাশেজের তৃতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ব্রড। আর এমন দিনেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই পেসার। ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্টের পাশাপাশি ১২১টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রড।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ব্রডের নামের পাশে জ্বলজ্বল করছে ৮৪৩টি উইকেট। ওভালে চলমান অ্যাশেজের শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে নিজের অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
এ সময় ব্রড বলেছেন, 'এটা দারুণ একটি যাত্রা ছিল। ন্যাটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পরতে পারা আমার জন্য অনেক বড় অর্জন ছিল। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি। এই সিরিজ শেষে আমার মনে হয়েছে আমি অনেক উপভোগ করেছি এবং বিনোদন দিতে পেরেছি।'
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?