ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পোষ্য হাতির আক্রমণে কাপ্তাইয়ের মাহুত নিহত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩০-৭-২০২৩ দুপুর ১১:৩৮

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম ধনপাতা ছড়া ও নাড়াইছড়ি মধ্যবর্তী এলাকায় নিজ হাতির আক্রমণে নিহত হয়েছে মোগন নামের একজন মাহুত।

শনিবার (২৯ জুলাই) দুর্গম এলাকা হতে বিজিবি ও স্থানীয় লোকজন নিহত মাহুতের ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করেছে। নিহত মো. মোগন(৫৫) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়া আব্দুল মালেকের ছেলে। পেশায় তিনি পোষ্য হাতির মাহুত হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

খাগড়াছড়ির দীঘিনালার জঙ্গলে কাপ্তাইয়ের নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির পোষ্য হাতির মাহুত হিসেবে দেখাশোনা করতেন। মাহুত প্রতিদিনের মতো বনে ছেড়ে দিয়ে পোষ্য হাতিটিকে খাবার খাওয়াচ্ছিলেন। হঠাৎ হাতিটি একপর্যায়ে মাহুতকে আক্রম করে। শরীর বিচ্ছিন্ন করে ফেলে। পরে বিজিবি, পুলিশ স্থানীয় লোকজন বিকালে নিহত মো. মোগনের লাশ উদ্ধার করে।

কাপ্তাই চিৎমরম ইউপি সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এবং তিনি সুরতহালের জন্য খাগড়াছড়ি হাসপালে লাশের সাথে আছেন বলে জানান।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী (ওসি) তিনি জানান, “নিহতের লাশটি শনিবার বিকালে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক