ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৫:৪৪
দেশব্যাপী বিএনপি জামাতের আগুন সন্ত্রাস, হত্যা, ষড়যন্ত্র, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলার লালমোহনে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। 
বক্তব্যে এমপি শাওন বলেন, আন্দোলনের নামে আবারও আগুন সন্ত্রাস, হত্যা ষড়যন্ত্র ও ভাংচুরসহ নৈরাজ্য শুরু করেছে বিএনপি। তারা যদি আবারও নৈরাজ্যের চেষ্টা করে, শেখ হাসিনার কর্মীরা তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে শেখ হাসিনা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় বসাবে জনগণ।
পরে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নের্তৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের চৌরাস্তা এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক'র সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত