রায়গঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের ধানগড়া কার্যালয় থেকে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ্র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ছাইদুল ইসলাম চাঁন, ফেরদৌস আলম তালেব, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান সুমন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল পাঠান, সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, কার্যনিবার্হী সদস্য কে এম রফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আলামিন সরকার, ছাত্রলীগের সভাপতি রবিন সরকার প্রমুখ।
বক্তাগণ বিএনপির সমাবেশের নামে বিনা উসকানিতে বাসে অগ্নি সংযোগ, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি আন্দোলন সফল করতে না পেরে জনগনের জানমালের ক্ষতি করছে। কিন্তু ্এই নৈরাজ্য চলতে দেয়া যায় না। তারা যেখানে বিএনপি সন্ত্রাস করবে সেখানেই প্রবল প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং জনগণকে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপিকে বর্জন করার আহ্বান জানান
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied