করোনায় চট্টগ্রামে এক দিনে আরো ১৬ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় এক দিনে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন শহরের এবং অপর ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১ হাজার ২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। সরকারি হিসাব অনুসারে চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৬ হাজার ৪২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (৩ আগস্ট) চট্টগ্রামে ৩ হাজার ৪৫০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় এক হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ৩৭ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের