দামুড়হুদায় পুলিশের অস্থায়ী নিরাপত্তা চৌকি'র শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠাল তলা ও চায়ের দোকান নামক স্থানের মাঝামাঝি জায়গা দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম এর উদ্দ্যগে পুলিশের অস্থায়ী নিরাপত্তা চৌকি'র শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২ টার সময় পুলিশের অস্থায়ী নিরাপত্তা চৌকি'র শুভ উদ্বোধন করা হয়।
পুলিশের অস্থায়ী নিরাপত্তা চৌকি স্থাপনের মধ্যে দিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলছে। উল্লেখিত স্থানটিতে মাঝেমধ্যে অপ্রতিকার ঘটনা ঘটে। পূর্বে ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানটিতে রাতে গভীর শুনশান ও নিস্তব্ধতা থাকে। চারি সাইডে ঘন জঙ্গল ও অন্ধকারে মানুষ ঐ স্থান দিয়ে রাতে খুব ভয় নিয়ে চলাচল করে। জন মানুষের এই ভয় দূর করতে ও নিরাপদে নির্বিঘ্নে সাধারণ মানুষ যেন চলাফেরার করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই পুলিশের অস্থায়ী নিরাপত্তা চৌকি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করে দামুড়হুদা মডেল থানার পুলিশ। সড়কের পাশেই নিরাপত্তা চৌকি স্থাপনের মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলছে।
অস্থায়ী নিরাপত্তা চৌকি'র শুভ উদ্বোধন করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, এসআই সালাউদ্দিন,
হাউলী ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ চৌকস পুলিশ অফিসার এসআই মনজুরুল হক, এএসআই বিপ্লব কুমার, হাউলী ইউপি সদস্য আব্দুল্লা সেলিম হিরু বিশাস,মোঃ ইকরাম, প্রমূখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied