মহামায়া লেকে ১২০০ মিটার অবৈধ জাল উদ্ধার কললো বন বিভাগ
মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেকে অবৈধ ভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত বারোশত মিটার জাল জব্দ করেছে বনবিভাগ। গত রবিবার (৩০ জুলাই) ভোর রাত ৩ টা নাগাদ মহামায়া লেকে অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। কোনো আসামি আটক করা সম্ভব হয়নি। চট্টগ্রাম উত্তর জেলা বনবিভাগের আওতাধীন মিরসরাই রেঞ্জে অবস্থিত এই লেকে ইতোমধ্যে মাছ আহরণের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়। নিষেধ না মেনে রাতের আঁধারে মৎস্য আহরণের জন্য জাল পেলে একটি চক্র।
গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদ এবং তার অন্যান্য কর্মকর্তারা অভিযানে বের হলে তাদের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে চলে যায়।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদ জানান, মহামায়ায় কোন ভাবে মাছ ধরার অনুমতি না থাকলেও কিছু দুষ্কৃতকারী নানা সময় অবৈধ ভাবে জাল ফেলে মাছ শিকার করে থাকে । এবং কিছু মাছ শিকারী বড়শি দিয়েও চোরাই ভাবে মাছ শিকার করে আসছে। এদের ধরতে আমাদের নানা সময় অভিযান চলছে।
এই ব্যাপারে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied