ব্যর্থ অস্ট্রেলিয়ানরা নষ্ট করছেন বিছানা, ভাঙছেন রুমের দেয়াল
সাফল্য-ব্যর্থতা মিলিয়েই তো জীবন। খেলাধুলাও ব্যতিক্রম কিসে? তবে এই ধ্রুবসত্যটা মানতেই যেন কষ্ট হচ্ছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের! অলিম্পিকে ব্যর্থ হয়ে যখন ধরবেন দেশের বিমান, তার আগেই নষ্ট করেছেন হোটেলের বিছানা, ফুটো করছেন রুমের দেয়াল; এমন অভিযোগই উঠেছে এবার অজিদের বিপক্ষে।
অভিযোগটা আবার যার তার নয়। খোদ অলিম্পিক কমিটিই এভাবে আঙুল তুলেছে অজিদের আচরণে। অস্ট্রেলিয়ান ফুটবল আর রাগবি ফেডারেশন অবশ্য বিষয়টি আমলে নিয়েছে, ঘোষণা দিয়েছে তদন্তেরও, গুরুত্ব দিয়ে দেখছে অজিদের অলিম্পিক কমিটিও।
অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল গণমাধ্যমকে বলেছেন, ‘এমন কোনো অভিযোগ সেই ফ্লাইটের দায়িত্বে থাকা ক্রুদের কাছ থেকে পাইনি আমরা। তবে টোকিও থেকে এমন অগ্রহণযোগ্য আচরণের অভিযোগ যে পেয়েছি আমরা, তা খতিয়ে দেখছি আমরা।’
অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির দলনেতা ইয়ান চেস্টারম্যানও বিষয়টা অস্বীকার করেননি। বরং ইঙ্গিত দিলেন অভিযোগের সত্যতার। বললেন, ‘কয়েকজন তরুণ ভুল করেছে। তারা রুমটা যেভাবে ছেড়ে এসেছে, সেটা উচিত হয়নি তাদের। তবে ক্ষতিটা যেমন বলা হচ্ছে, তত বেশি নয়। অল্প কিছু ক্ষতিই করেছে তারা। কার্ডবোর্ডে তৈরি বিছানা ভেঙে যাওয়াটা তো খুব স্বাভাবিক এক বিষয়ই।’
যদিও অস্ট্রেলিয়ার সামগ্রিক পারফর্ম্যান্স বিচার করলে ফলাফলটা খারাপ হয়নি একেবারে। জিতেছে ১৪টি সোনা, ৩৩টি পদক নিয়ে পদক তালিকার চারে আছে দলটি।
এমএসএম / এমএসএম
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো