আকিজ জুট মিলে ‘শুভ পাট খরিদ’ অনুষ্ঠানের উদ্বোধন
যশোরের অভয়নগরে আকিজ জুট মিলে ‘শুভ পাট খরিদ ২০২৩-২০২৪’ অনুষ্ঠানর উদ্বোধন হয়েছে। রবিবার (৩০ জুলাই) দুপুরে আকিজ সিটির দরবার হলে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের (সিআইপি) সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তুরস্কের ক্রেতা মুস্তফা একিন। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, তুরস্কের আরো ৫ জন ক্রেতা, আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম সহ বিভিন্ন এলাকা থেকে আগত পাট ব্যবসায়ীবৃন্দ। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সেন্ট্রাল ওয়েব্রিজ স্কেল সম্মুখে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখ নাসির উদ্দিন (সিআইপি) তার বক্তব্যে সোনালী জগত ফিরিয়ে আনার লক্ষে উন্নত জাতের পাট, শক্ত আঁশ ও শুকনা পাট সরবরাহের আহবান করেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান