ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

র‌্যাব-৬’র অভিযানে অপহরনকারী গ্রেফতার এবং ১৪ জন অপহৃত ভিকটিম উদ্ধার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩১-৭-২০২৩ দুপুর ২:৫২

সুন্দরবনে সাধারণ জেলেদের অপহরণ ও মুক্তিপন দাবির অপরাধে ০৫ জন অপহরনকারীকে গ্রেফতার এবং ১৪ জন অপহৃত ভিকটিমদেরকে উদ্ধার করেছে র‌্যাব-৬। ২৮ জুলাই, র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অপরাধীদের গ্রেফতার করে এবং ভিকটিমদের উদ্ধার করে। 
আসামীরা হলো, ১। সঞ্জয় বাইন (৩৪), ২। মোঃ গাউস (৩০), ৩। মঞ্জুআরা বেগম ময়না (৩৪), ৪। মোঃ আল আমিন হাওলাদার (২৮), সর্ব থানা-দাকোপ, জেলা-খুলনা, ৬। রবিউল হাওলাদার (৩৩),থানা-রামপাল, জেলা-বাগেরহাট। 
 ঘটনা সূত্রে, গত ২৩ শে জুলাই খুলনা জেলার দাকোপ থানাধীন গহীন সুন্দরবনের ভিতর ভদ্রা নদীর টগিবগী খালের উপর কতিপয় জেলেরা ডিঙ্গি নৌকাসহ মাছ ধরার সময় অপহরন করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা দস্যুরা জেলেদের নৌকার কাছে এসে অস্ত্রের ভয় দেখিয়ে জেলেদের নৌকা থেকে অপহরণকারীদের নৌকায় তুলে নিয়ে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। বিভিন্ন হুমকি দিয়ে জেলেদের জোর পূর্বক গহীন সুন্দরবনের অজ্ঞাত স্থানে অপহরণ করে অমানুষিক নির্যাতন শুরু করে এবং মোবাইল ফোনে জেলেদের পরিবার পরিজনের নিকট ফোন দিয়ে ০২(দুই) লক্ষ টাকা মুক্তিপন বাবদ চাঁদা দাবি করে। টাকা না দিলে জেলেদের খুন করে লাশ গুম করবে বলে পরিবার পরিজনদেরকে হুমকি দেয়। তখন মৃত্যুর ভয়ে জেলেদের পরিবারের লোকজন ০২ (দুই) লক্ষ টাকা দিতে রাজি হয়। তখন অপহরণকারীরা জেলে পরিবার পরিজনদের নিকট একটি বিকাশ নম্বর দেয় এবং দ্রুত টাকা পাঠাতে বলে। জেলেদের পরিবারের লোকেরা একই তারিখ বিকালে বিভিন্ন আত্মীয়স্বজনদের নিকট হতে ধার দেনা করে সর্বমোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা মুক্তিপন বাবদ অপহরণকারীদের বিকাশ নম্বরে পাঠিয়ে দেয়। পরবর্তিতে ভিকটিম জেলেদের পরিবারের সদস্যরা র‌্যাব-৬, খুলনাকে অপহরণের বিষয়টি অবহিত করলে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিমদেরকে উদ্ধার ও অপহরণকারীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে ২৮ জুলাই ২০২৩ তারিখ র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণকারীরা বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যব্স্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব -৬ এর উক্ত দলটি রাতে বাগেরহাট জেলার মংলা থানা এবং খুলনা জেলার দাকোপ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করা হয় এবং অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপন বাবদ আদায়কৃত ৪০,০০০/-(চল্লিশ) হাজার টাকা উদ্ধারসহ ১৪ জন অপহৃত ভিকটিম জেলেদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে , গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলনা জেলার দাকোপ থানায় মামলা রুজু করা হয়েছে এবং অপরাধীদেরকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা