ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাঙামাটিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩১-৭-২০২৩ বিকাল ৫:৭

দেশব্যাপী বিএনপি, জামাত কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনগুলো।

সোমবার (৩১ জুলাই) সকালে জেলা শহরের বনরূপা এলাকায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বিএনপি মনে করেছিলো কয়েকটি ধাক্কা দিলে আওয়ামী লীগ নড়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রকে ভয় পায় না। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ যেমন এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো, তেমনি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পারে। এসময় তিনি আগামী নির্বাচনে সাধারণ জনগণকে পাশে থাকার আহ্বান জানান।

জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বক্তব্য রাখেন।

এর আগে সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি শান্তি সমাবেশের মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে মিলিত হয়।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক