খাগড়াছড়িতে বন্ধুর কাছে মাফ চেয়ে ভবন থেকে লাফ দিয়ে যুবকের ‘আত্মহত্যা’
বন্ধুর কাছে মাফ চেয়ে চারতলা ভবন থেকে লাফ পড়ে এক যুবক ‘আত্মহত্যা’ করেছে। তার নাম মহিন বিল্লাহ(২৮)। রোববার (৩০ জুলাই) রাত ৮টার দিকে শহরের পান বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, ঝালকাঠি জেলার বাসিন্দা মহিন বিল্লা খাগড়াছড়ির লিয়াকত ব্রাদার্সের কম্পিউটার অপারেটরের সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, রোববার রাতে পানবাজার পুকুর সংলগ্ন একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব সালাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুর রহমান বলেন, আত্মহত্যার আগে মহিন তার এক বন্ধুর কাছে মাফ চায়। তারপর নির্মাণাধীন চারতলা ভবন থেকে লাফ দেয় বলে জেনেছি। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা আমরা খতিয়ে দেখছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল