ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষায় চলতি অর্থবছরেই কাজ শুরু হবে-সাংসদ মাহমুদ হাসান রিপন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩১-৭-২০২৩ বিকাল ৫:৩২

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, ফুলছড়ি উপজেলাকে নদী ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষায় চলতি অর্থবছরেই কাজ শুরু হবে। ফুলছড়ি উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে বতর্মান সরকার ব্যাপক কাজ করছে। এসব কাজের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আমি কয়েক মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিটি ইউনিয়নে রাস্তা পাকাকরণ সহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করেছি। ব্রহ্মপুত্র নদের ডানতীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি পাকাকরণ করে সৌন্দর্যবন্ধনের মাধ্যমে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার বিষয়টি এখন প্রক্রিয়াধীন। ফুলছড়ি-সাঘাটা উপজেলার মানুষ উন্নয়নের পক্ষ নিয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবে বলে আমি বিশ্বাস করি।

সোমবার (৩১ জুলাই) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া ওয়াপদা বাঁধ হতে আছির উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় এক কোটি টাকা ব্যয়ে আধা কিলোমিটার সড়ক আরসিসি দ্বারা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা প্রমুখ। পরে সাংসদ মাহমুদ হাসান রিপন উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাকা সড়ক হতে ঘোলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৪৩ লক্ষ টাকা ব্যয়ে আধা কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সাবেক সহ-সভাপতি নয়া মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম জাভেদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল বিন ওয়াহেদ ফিরোজ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, অনিক হাসান টিটু, প্রভাষক মোসলেম উদ্দিন মাসুম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের

নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ