ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রামগড়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ১১:৫৭

খাগড়াছড়ির রামগড়ে জান্নাতুল ফেরদৌস (১৯) নামে প্রবাসীর নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) উপজেলার লামকুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাত মাস আগে বাহরাইন প্রবাসী ও লামকুপাড়ার বাসিন্দা আবুল হোসেনের সাথে তার বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকজন ফেরদৌসি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছ বললেও নিহতের স্বজনদের দাবি এ মৃত্যু ‘সন্দেহজনক।’

পুলিশ মৃত্যুর কারণ উদঘাটনে নিহতের লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাকালের মর্গে পাঠিয়েছে ময়নাতদেন্তর জন্য।

ফেরদৌসির শ্বশুরবাড়ির লোকজন জানায়, সোমবার প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলার পর ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না বেধে গলায় ফাঁস দেয় সে। ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন দ্রুত এসে তাকে উদ্ধার করে উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের চাচা আবু আহম্মদ জানান, দুপুরে খবর পেয়ে হাসপাতালে গেলে তাকে ফেরদৌসির শ্বশুরবাড়ির লোকজন জানায় সে না কি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, ‘এটি আত্মহত্যা বলে আমি স্বীকার করি না। এ মৃত্যু সন্দেহজনক।’ তিনি অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আমার ভাতিজিকে কারণে-অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। কিন্তু মান- সম্মানের ভয়ে কাউকে কিছু বলতো না।’ তিনি সঠিক তদন্তের মাধ্যমে ফেরদৌসির মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের চাচার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক