ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বুমরাহকে নিয়ে ভারতের নতুন পরীক্ষা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ১২:১৭

লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন ভারতের পেস বোলার জাসপ্রিত বুমরাহ। একাধিকবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হলেও ফিট বুমরাহকে পাওয়া যায়নি। মাঠের খেলাতেও তাই ফেরা হয়নি অভিজ্ঞ এই পেসারের। এমনকি চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরেও তিনি খেলতে পারেননি।

তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরে আসছেন ভারতীয় এই পেসার। আর প্রত্যাবর্তনের এই সিরিজেই তিনি পাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। আইরিশদের বিপক্ষে পুরোপুরি তারুণ্যনির্ভর এক দলের নেতৃত্ব দেবেন এই পেস বোলার। দলে কোন সিনিয়ার ক্রিকেটার না থাকায় এবার নেতৃত্ব পাচ্ছেন বুমরাহ। 

মূলত এই সিরিজ দিয়ে নতুন দিনের ভারতকে তৈরি করতে চান দেশটির ক্রিকেট কর্তারা। বিশেষ করে, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থের মত ক্রিকেটারদের ইঞ্জুরিতে দলে নতুনদের সম্ভাবনা যাচাই করার সুযোগ হিসেবে আয়ারল্যান্ড সফরকে বেছে নিচ্ছে বিসিসিআই। 

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বেশিরভাগ নিয়মিত ক্রিকেটারকে। দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটার। বুমরাহর সহকারী করা হয়েছে রুতুরাজ গায়কোয়াডকে। উইকেটরক্ষক হিসেবে আছেন সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা।

পেস বোলিং আক্রমণে আছেন প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, আভেস খানদের মতো তরুণ খেলোয়াড়রা। দলে স্পিনার হিসেবে নেয়া হয়েছে রবি বিষ্ণই ও ওয়াশিংটন সুন্দরকে। এছাড়া আইপিএলে আলো ছড়ানো জশস্বী জয়সাওয়াল এবং রিঙ্কু সিংকেও দলে রাখা হয়েছে।

আগেই জানা গিয়েছিল, এই সিরিজে বিশ্রামে থাকবেন ভারতের নিয়মিত কোচিং প্যানেল। এশিয়া কাপ এবং বিশ্বকাপকে সামনে রেখে খানিকটা ছুটি পাবেন রাহুল দ্রাবিড়রা। তাদের বদলে ভারতকে কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে বেশকিছু পরীক্ষানিরীক্ষা করেছিলেন রাহুল দ্রাবিড়। তবে তার সেই পরীক্ষা খুব একটা ভালো ফল দেয়নি ভারতকে। এরপরেই কোচ দ্রাবিড় জানিয়েছিলেন, দল নিয়ে খুব বেশি পরীক্ষা করার সুযোগ আর থাকছেনা। তবে, টি-টোয়েন্টি ফরম্যাট বলেই কিনা, এই সিরিজে তারুণ্যনির্ভর দলের উপর আস্থা রাখছে ভারত। 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত