ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকার আত্মহত্যা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ৩:৫৯
প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় মনের দুঃখে প্রমিকা পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের জয়পুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়,  জয়পুর গ্রামের দিলু মিয়ার ছেলে নূর মোহাম্মদ (২২) প্রতিবেশী নোয়াব মিয়ার মেয়ে ও মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়ুয়া সানজিদার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। ৪/৫ বছরের দীর্ঘ  প্রেম পরিনয়ে আবদ্ধ করতে উভয়ই প্রতিক্ষাবদ্ধ হন। তবে উভয়ের পরিবারই তাদের প্রেমের বিষয়টি মেনে নিতে পারছিলেন না। এরই মাঝে প্রেমিক নূরের অন্যত্র বিয়ে ঠিক হলে প্রেমিকা সানজিদার  মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।সোমবার দুপুরের দিকে সানজিদা মনের দুঃখে ঘরে থাকা চালের পোকা মারার ট্যাবলেট খেয়ে  আত্মহনের পথ বেছে নেয়। এসময় যন্ত্রণায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে পাশ্ববর্তী কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।  সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করে। রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি)  মোঃ আসাদুল ইসলাম  বলেন, প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণেই মেয়েটি  বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন