মিরসরাইয়ে দেড় লাখ গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু
মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে করেরহাট ইউনিয়ন পরিষদে বৃক্ষ রোপণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(০১ আগষ্ট) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এইসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মেম্বার, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সহ অন্যান্যরা।
এসময় বক্তারা গাছের উপকারিতা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বলেন আজ সারা দেশের বিরুপ আবহাওয়ার একমাত্র কারণ বৃক্ষ নিধন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা জেরিন বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে চট্টগ্রাম জেলায় ২৩ লাখ বৃক্ষরোপণে অংশ হিসেবে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ৫০ হাজার চারা রোপণের কর্মসূচি নেয়া হয়েছে। প্রথম ধাপে আজ ১৭ হাজার চারা বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied