ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজনগরে লোডশেডিং অতিষ্ঠে বিদ্যুৎ অফিস ঘেরাও


মাছুম বখ্স মাহী, রাজনগর photo মাছুম বখ্স মাহী, রাজনগর
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ১১:২৫
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লোডশেডিং এর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রাজনগর পল্লী বিদ‍্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করেছে রাজনগরের বিক্ষুদ্ধ জনতা।
১ আগস্ট(মঙ্গলবার) রাত ১১টার দিকে রাজনগর উপজেলার ০৬নং টেংরা ইউনিয়নের অসংখ্য লোকজন মোটরসাইকেল ও অটোরিকশাযোগে রাজনগর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে প্রায় ঘন্টা খানকে ঘেরাও করে রাখে বিদ্যুৎ অফিস । 
 
এসময় পল্লী বিদ‍্যুতের কর্মচারীরা তোপের মুখে পড়েছিলেন। এ সময় দায়িত্বশীল কোনো কর্মকর্তা না থাকায় বিক্ষোভকারীরা ২ ঘণ্টার মধ‍্য বিদ‍্যুৎ সরবরাহের দাবি জানায়। যদি বিদ্যুৎ সরবরাহ আগামীকাল থেকে যথাযত না হয় তাহলে আবারো বিদুৎ অফিস ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়। 
 
এ ব্যাপারে একামধু গ্রামের রজব মিয়া বলেন , এলাকায় ভয়াবহ লোডশেডিং হচ্ছে। রাত-দিন মিলে ২/৩ ঘণ্টা বিদ‍্যুৎ থাকে। এতে আমাদের ছেলে-মেয়েদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। অতিষ্ঠ গরমে আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। 
গণেশপুর গ্রামের তোফায়েল আহমেদ বলেন, বিদ্যুৎ এখন সোনার হরিণ হয়ে গেছে। আমারা সারাদিনে ৪/৫ ঘন্টা বিদ্যুৎ এর দেখা পাই না।ডিজিএম ইচ্ছে করেই আমাদের সাথে তাল বাহানা করছেন। 
এ ব্যাপারে জানতে রাজনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে থাকে ফোনে পাওয়া যায় নি। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ