ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনা নগরীর সোহাগ পাটোয়ারী হত্যারহস্য উম্মোচন, গ্রেপ্তার ৩


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ১১:২৬

খুলনার লবণচরা এলাকার  সোহাগ পাটোয়ারী (৩৬)হত্যাকাণ্ডের ৭ ঘন্টার ব্যবধানে রহস্য উদঘাটন ও তার ঘাতকদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সোহাগ গল্লামারী এলাকার ১৮১, ৪নং কাশেম সড়কের বাসিন্দা আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিলের পেছনের মৃত ডাক্তার মোমেন উদ্দিন ওরফে মমিন শেখের ছেলে মোঃ মালেক (৩৭), লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে মোঃ সোহাগ (২০) ও একই এলাকার শাহজাহানের ছেলে মোঃ হাসিব (২১)।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৪ টায় প্রেস ব্রিফিংয়ে নবাগত খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ মোজাম্মেল হক এসব তথ্য জানান।
পুলিশ কমিশনার জানান, স্থানীয় মাদক বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেফতার তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছেন। নিহত সোহাগ ও আসামীরা একাধিক মামলার আসামী। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।
উল্লেখ্য, সোহাগ পাটোয়ারী সোমবার রাতে মটর সাইকেলে বাসায় ফেরার পথে লবণচরার সবুজ পল্লী প্রধান সড়কের বাহারের বাগান বাড়ির সামনে পৌঁছালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে মটরসাইকেল থামিয়ে তাকে জোরপূর্বক বাগানের ভিতর নিয়ে যায়। তার হাত পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী কুপিয়ে জখম অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা