কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন
কেএমপির সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার ১লা আগষ্ট তিনি বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক। তিনি বিভিন্ন প্রশংসা মূলক কর্মকান্ডের জন্য সুনামের জন্য বিপিএম (বার), পিপিএম-সেবা পদক প্রাপ্ত।
শোকাবহ আগস্ট মাসের প্রথম দিবসে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধি সৌধে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় পুলিশ কমিশনার ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার শত্রু ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে শহীদ বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এরপর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইতে গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে স্মৃতিচারণ মূলক স্তবক লিপিবদ্ধ করেন এবং স্বাক্ষর করেন।
এই সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন