পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রকে শারীরিক নির্যাতন: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলীর বিরুদ্ধে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দিয়েছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের সহকারী অধ্যাপক মসিউর রহমানের ছেলে ফাতিন নুর জিসান পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে তার রোল নং ২। শিক্ষার্থী জিসান জ¦রে ১০ দিন অসুস্থ্য থাকার পর রোববার স্কুলে যায়। এ
দিন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলী টিফিনের পর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং ইসলাম শিক্ষা পাঠদানের সময় শিক্ষার্থী জিসানকে চড়, থাপ্পড় ও এলোপাতাড়ি মারপিট করে ফোলা জখম করে। এ সময় শিক্ষার্থী শিক্ষককে পায়ে ধরে আর্তনাথ করে মারতে নিষেধ করার পরও সংশ্লিষ্ট শিক্ষক হাতের স্টিলের ঘড়ি দিয়ে শিক্ষার্থীর পিঠে স্বজরে আঘাত করে। পরে শিক্ষার্থীর অভিভাবকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়।
উল্লেখ্য, শিক্ষক ইদ্রিস আলীর বিরুদ্ধে এর আগেও তার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারপিট করার একাধিক অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে আশরাফুল নামের এক শিক্ষার্থীর চড়, থাপ্পড় দিয়ে কানের তালা ফাটিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থী জিসানের পিতা মসিউর রহমান জানান, শিক্ষক ইদ্রিস আলী ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় আমার পুত্রের ইসলাম শিক্ষার নম্বর কম দেয়। পরে আমার পুত্র খাতা কল করলে তার প্রাপ্ত নম্বর বেড়ে যায়। সেখান থেকে আমার ছেলে জিসানকে শিক্ষক ইদ্রিস আলী সহ্য করতে পারেনা। কারণে অকারণে তিনি বিভিন্ন সময়ে আমার পুত্রের সাথে দুব্যবহার করে আসছে।
সর্বশেষ রোববার মারপিট করে ফোলা জখম করায় তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। এ ব্যাপারে মারপিটের কথা আংশিক স্বীকার করেছেন শিক্ষক ইদ্রিস আলী। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা মোতাবেক ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পেশ করা হবে বলে জানান সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তদন্ত কমিটির প্রধান শহিদুল ইসলাম। এদিকে সংশ্লিষ্ট শিক্ষক ইদ্রিস আলীর বদলী সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবকরা
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
Link Copied