মিরসরাইয়ে আরো ৪ টি মুক্তিযোদ্ধাদের 'বীর নিবাস' হস্তান্তর হলো
মিরসরাইয়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ আরো ৪টি ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২আগষ্ট) সকালে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর ‘বীর নিবাস’ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন, ৮নং দুর্গাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ আরজুসহ প্রমুখ।
বীর নিবাসের ভবনে ২টি বেডরুম, একটি রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং স্পেস এবং ২টি ওয়াশরুম রয়েছে বলে জানান মুক্তিযোদ্ধাদের 'বীর নিবাস' কাজে নিয়োজিত মেসার্স রাফিয়া এন্টারপ্রাইজ ঠিকাদার রুবায়েত হোসেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় ৮ নং দুর্গাপুর ইউনিয়নে ৪ টি বীর নিবাস নির্মাণ কাজ শেষ হওয়ায় আজ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied