উত্তাল বঙ্গোপসাগরে ডুবেছে নৌকা,নিখোঁজ শতাধিক ফিশিং বোট
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ ঝড়োহাওয়ার কবলে পড়ে দশাধিক ফিশিং ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে বেশকিছু ফিশিং বোট।
জানা গেছে, বৈরি আবহাওয়ার কবলে পড়ে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দেলোয়ার হোসেন,খোরশেদ আলম,গিয়াস উদ্দিন ও মোক্তার হোসেন কোম্পানির মালিকানাধনী চারটি ফিশিং বোট ডুবে গেছে। সূত্র জানিয়েছে, এসব বোটের মাঝিমাল্লাকে অন্য বোটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আবুল হোসেন, বাবুল, মোরশেদ, আনোয়ার ও জমির কোম্পানির মালিকানাধীন ফিশিং ট্রলারগুলো।
এদিকে মোক্তার ও শাহাবুদ্দিন কোম্পানির নিখোঁজ দুটি ট্রলারের খবর পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফিশিং বোট ব্যাবসায়ী জয়নাল কোম্পানি জানান, অনেক ফিশিংবোট নিখুজ রয়েছে। বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। যে কারণে নিখোঁজ ফিশিং বোট গুলো উপকূল পৌঁছাতে সময় হচ্ছে ।
সাগর থেকে ফিরে আসা মাঝি-মাল্লাদের সাথে কথা বলে জানা গেছে, সাগরে শতাধিক ফিশিংবোট ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে গেছে। যারা শারীরিক ভাবে শক্ত ছিলো, তাদের সাগর বাস মান অবস্থায় দেখে অন্য ফিশিংবোটের জেলেরা উদ্ধার করেছে। আরো অনেক মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে বলে জানান তারা।
এদিকে দ্রুত কোস্টগার্ড ও নৌবাহিনীর মাধ্যমে নিখোঁজ জেলে ও মাছ ধরার নৌকাগুলো উদ্ধারের আহবান জানিয়েছেন উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied