ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন চায়নার জু জিংইউন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:১৭

টোকিও গেমসে পুরুষদেও জিমন্যাস্টিক প্যারালাল বার ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছেন চায়নার জু জিংইউন। সর্বমোট ১৬.২৩৩ স্কোর গড়ে জু প্রথম হন। টোকিওর আরিয়াকে জিমন্যাস্টিক সেন্টারে নয় দিনের প্রতিযোগিতায় কোন জিমন্যাস্টই এই স্কোর গড়তে পারেননি।

বাছাইপর্বে জু সর্বোচ্চ ১৬.১৬৬ স্কোর করলেও ফাইনালে সেটাও ছাপিয়ে যান। গত সপ্তাহে এই ইভেন্টের দলীয় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পাওয়া জু শেষ পর্যন্ত নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করলেন। 

১৫.৭০০ স্কোর করে রৌপ্য জিতেছেন জার্মানীর রুকাস ডসার। ১৫.৬৩৩ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন তুরষ্কের ফারহাত আরিকান। 

আটজনের চূড়ান্ত প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান লাভ করেছেন তৃতীয়বারের মত অলিম্পিকে অংশ নেয়া ২৮ বছর বয়সী মার্কিন জিমন্যাস্ট স্যাম মিকুলাক। এই প্রতিযোগিতার মাধ্যমে ছয়বারের যুক্তরাষ্ট্রের শিরোপাধারী এই জিমন্যাস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষনা করেছেন। 

এদিকে অল-এ্যারাউন্ড চ্যাম্পিয়ন জাপানীজ ডাইকি হাশিমোতো হরাইজোন্টাল বারে প্রথম হয়ে দ্বিতীয় স্বর্ণ লাভ করেছেন। গত সপ্তাহে পুরুষদেরর অল-এ্যারাউন্ড প্রতিযোগিতায় স্বাগতিকদের স্বর্ণ উপহার দিয়েছিলেন ১৯ বছর বয়সী এই জাপানী তরুন। ১৫.০৬৬ পয়েন্ট নিয়ে হাশিমোতো হরাইজন্টাল বারে স্বর্ণ পদক জয় করেন। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন যথাক্রমে ক্রোয়েশিয়ার টিন সারবিক (১৪.৯০০ পয়েন্ট) ও রাশিয়ান অলিম্পিক কমিটির নিকিতা নাগোরনি (১৪.৫৩৩ পয়েন্ট)। 

দুটি স্বর্ণ ছাড়াও পুরুষদের দলীয় আর্টিস্টিক অল-এ্যারাউন্ড প্রতিযোগিতায় রৌপ্য পদক জয় করেছেন হাশিমোতো।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ