ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় জেলা তাঁতি দলের সভাপতি নিহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ১১:২৯
লালমনিরহাটের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় জেলা তাঁতি দলের সভাপতি মোজ্জামেল হক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
 
বুধবার (২ আগষ্ট)  রাত সাড়ে আটটার দিকে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক(৬০) লালমনিরহাট পৌরসভা সাপটানা লিচু বাগান এলাকার বাসিন্দা।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী পথচারীরা জানায়, লালমনিরহাট থেকে আদিতমারীর দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত হতে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলসহ আরোহী মোজ্জাম্মেল হক পরে গিয়ে ট্রাকের সামনের বাম্পারের সাথে আটকে যায় এবং মহাসড়কেই প্রায় তিনশত মিটার ছেঁচড়ে গুরুতর আহত হয়।পরে পথচারী ও আশপাশের লোকজনের চিল্লানোয় ট্রাকটি দাঁড় করিয়ে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মোজাম্মেল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আহত মোজাম্মেল হক মারা যায়। লালমনিরহাট জেলা তাঁতি দলের সভাপতি ও জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হকের দূর্ঘটনায় মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দূর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার