ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মাটিরাঙ্গায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ১১:৩১

 খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২আগস্ট) দুপুরে উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর আয়োজনে ও যামিনীপাড়া ব্যাটালিয়নের আওতাধীন ফেনীছড়া বিওপির দায়িত্বপূর্ণ পিলার নং ২২৫৩/৪-আরবি এর নিকট শূন্য লাইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি ও যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম এর নেতৃত্বে বিজিবির ১৯ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে বিএসএফ এর ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রণবীর সিং ডোগরা ও ৯৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অভিমান্যু ঝা।

সৌজন্য সাক্ষাতে সীমান্ত পিলার পরিদর্শন, মেরামত, দুস্কৃতিকারী কর্তৃক কাঁটা তারের বেড়া কাটা, গরু চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উভয় পক্ষ দুই দেশের যে কোন সমস্যা আলোচনা ও যোগাযোগের মাধ্যমে সমাধান করার বিষয়ে একমত পোষণ করে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে যামিনীপাড়া ব্যাটালিয়ন পক্ষ থেকে ৫ টি করে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা ১৫৬ ও ৯৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টদ্বয়কে উপহার প্রদান করা হয় ।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক