ইয়ো ইয়ো টেস্ট দিলেন মাহমুদউল্লাহ
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেসে মনযোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই মেগা আসরের দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারকে দিতে হচ্ছে ইয়ো ইয়ো টেস্ট। এই ফিটনেস পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছে বিসিবি।
ক্রিকেটারদের মধ্যে সবার আগে আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত কয়েক দিন ধরেই নিয়মিত অনুশীলনে আসলেও আজ তিনি এসেছিলেন ফিটনেস পরীক্ষা দিতে। দলের ফেরার লড়াইয়ে থাকা এই অভিজ্ঞ ব্যাটারকে ইয়ো ইয়ো টেস্ট দেওয়ার পর বেশ হাসি-খুশিই দেখা গেছে।
শুধুই রিয়াদ নন, ৩২জনের মধ্যে আরও অনেকেই আজকে ফিটনেস পরীক্ষা দিয়েছেন। এই তালিকায় আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, ইয়াসির রাব্বি ও এবাদত হোসেনের মতো ক্রিকেটাররা।
এশিয়া কাপ নিয়ে সব দলেরই বাড়তি পরিকল্পনা থাকে। ব্যাতিক্রম কিছু নয় বাংলাদেশের ক্ষেত্রেও। ৩২ ক্রিকেটার নিয়ে বিশেষ এই ক্যাম্প আয়োজনও সেই পরিকল্পনারই অংশ। যেখানে সুযোগ পেয়েছেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি এইচপি, 'এ' দল আর বয়সভিত্তিক দলে পারফর্ম করা ক্রিকেটাররা।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?