লালমোহনে সড়ক দুর্ঘটনায় ডাক্তারের মৃত্যু
ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ হিল্লোল দে (৩৬) মারা গেছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি বাজার এলাকার বাকলাই দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডা: হিল্লোল বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুলাইপত্তন গ্রামের কাজল দের ছেলে।
জানা যায়, বোরহান উদ্দিনের কুঞ্জেরহাট এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লালমোহনে কর্মস্থলের উদ্দেশ্যে আসছিলেন ডা: হিল্লোল দে। পথিমধ্যে ফরাজি বাজার এলাকার বাকলাই দোকান নামক স্থানে আসলে ভোলাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ল-৫৮৯৪৫১) তার মোটরসাইকেল কে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ডা: হিল্লোল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: এনায়েত হোসেন বলেন, ডা: হিল্লোল দের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদীন রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ৪২তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন ডা: হিল্লোল দে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied