সেবা না দিয়ে চেয়ারের ওজন সম্পর্কে জানার উপদেশ ইউনিয়ন ভূমি কর্মকর্তার
নোয়াখালী কবিরহাট উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মতিন সেবা প্রার্থীদের নিকট থেকে চাহিদা মত টাকা না পেলে সেবা না দিয়ে কর্কট ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে।
এ সংক্রান্ত একটি ভয়েজ রেকর্ড ভাইরাল হয়েছে। জানাযায়, (৩০ই জুলাই) উপজেলার ১নং নরোত্তম পুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রার্থীদের নিকট থেকে চাহিদা মত টাকা না পেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মতিন সেবা প্রার্থীদের সেবা না দিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, এমন মৌখিক অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালীতে কর্মরত এজজন সাংবাদিক সত্যতা যাচাইয়ের জন্য নিজের মালিকীয় বিএস খতিয়ানের ২টি ডিপি খতিয়ান ভেরিফাই করতে খড়শা খতিয়ানের জন্য ভূমি অফিসে যান।
ভূমি অফিসে আব্দুল মতিন কে অন্য লোকজন সাথে কথা বলতে দেখে অনেক্ক্ষণ বসে থাকেন এ সাংবাদিক । প্রায় ঘন্টা খানিক পর একটি ভিজিটিং কার্ড দিয়ে ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মতিন কে পরিচয় দিয়ে খতিয়ানের একটি খড়শা কপি দেওয়ায় অনুরোধ করলে, নরোত্তম পুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মতিন কর্কট ভাষায় বলেন, এটা আমার কাজ নয়,আপনি আমার পিয়নের কাছে যান, আপনি উপজেলা অফিসে যান, মাইজদী যান, আপনি আমার চেয়ারের ওজন কত জানেন? আমি আপনার চাকরি করি না। তিনি উত্তোজিত হয়ে আরো বলেন, আপনার থেকে বড় সাংবাদিককেও আমি হিসেব করি না।
তিনি তার আসন থেকে উঠে দুরে গিয়ে বলেন, টাকার কাজ করতে পারি না, আবার.....। এ বলে তিনি সেবা না দিয়ে অফিস থেকে বের হয়ে গেলেন।
পরবর্তীতে বিকাল ৪.৬মি:এবিষয়ে আবদুল মতিন মুঠোফোনে ঐ সাংবাদিক কে চা খাওয়ার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, একটু জামেলায়, ছিলাম তাই এ রকম হয়েছে, আপনি এশার নামাজের পর আমার সমিতির অফিসে আসুন বা কাল অফিসে আসুন কাজ করে দেব।
এবিষয়ে কবিরহাট সহকারী কমিশনার ( ভূমি) অমৃত দেব নাথ বলেন, সে চাইলে আপনাকে সেবা দিতে পারতো, আপনি ডিসি (জোলাল) অফিস থেকে ও ভেরিফাই করতে পারতেন। আমি আপনার কথা শুনেছি, আমি তার সাথে কথা বলি। সে আপনাকে ফোন দিবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied