ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুয়েট ও বাউস্ট খুলনা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ৩:২৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি খুলনা (বাউস্ট খুলনা) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ০৩ রা আগস্ট বৃহস্পতিবার কুয়েটের সভাকক্ষে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) থেকে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি খুলনা তাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য প্রশাসনিক, শিক্ষা এবং গবেষণাগার ব্যবহার সংক্রান্ত বিভিন্ন সুবিধা গ্রহণ করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউস্ট খুলনার দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মামুনুর রশীদ ও কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং বাউস্ট খুলনার রেজিস্ট্রার লেঃ কর্নেল (অব:) মোঃ আব্দুল গফ্ফার । অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ডীনগণ, ইনস্টিিিটউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ এবং বাউস্ট খুলনার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা