ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় জামায়াত বিএনপির ৬৫ নেতাকর্মী গ্রেপ্তার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩-৮-২০২৩ রাত ৯:২৪
 সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক সোহেল রানাসহ বিএনপি ও জামায়াতের ৬৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তাদেরকে জেলার বিভিন্ন স্থনে থেকে গ্রেপ্তার করা হয়। বৃহষ্পতিবার বিকাল ৫টায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছেন- কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের বিএনপি নেতা ইউপি সদস্য আব্দুল কাদের, বিষ্ণুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জামায়াত নেতা মতিয়ার রহমান, চুপড়িয়া ইউনিয়নেনর আব্দুর রহমান সহ মোট ৬৫ জন। 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সরকার উৎখাতের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিলো। গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে ককটেলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন তদন্তাধীন নাশকতার মামলায় সাতক্ষীরা সদর, শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও তালা থানা থেকে ৬৫জন জামায়াত ও বিএনপি’র নেতা কর্মীকে বৃহষ্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা