ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ার কেরানীহাট বাজারে মোবাইল কোর্টের অভিযান


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩-৮-২০২৩ রাত ৯:২৬
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।আজ ৩ আগস্ট বৃহস্পতিবার সকালে কেরানীহাটে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে কাঁচাবাজার ও বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
 
এসময় বিভিন্ন দোকানে পণ্যের দাম, মূল্য তালিকা ও পণ্যের মেয়াদ যাচাই করা হয়। মূল্য তালিকা না থাকায় এবং অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে দোকান পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সুনির্দিষ্ট ধারায় মোট ০২টি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দোকানিদের পণ্যের দাম স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় না করার জন্য এবং কাঁচাবাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ী সমিতির সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। 
 
যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আরাফাত হোসেন সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মিল্টন বিশ্বাস বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত