ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ১:৩৪

প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ছুরিকাঘাতে হাফিজ উদ্দিনকে প্রথমে  ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ শনিবার (৫ আগষ্ট) সকালে সরাইল থানার পুলিশের উপ- পরিদর্শক (এস আই) বাবুল হোসেন এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ছুরিকাঘাতের পর স্বজনরা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মরদেহ এখনও ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে আছে।নিহত হাফিজ উদ্দিনের স্বজনেরা বলেন, শুক্রবার বিকালে রায়হানসহ ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত হাফিজ উদ্দিন দাদাকে ধরে বুকের বাম দিকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ