লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রদলের আহবায়ক ইয়াবাসহ আটক
লালমনিরহাটের চন্দুপুর এলাকায় কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়নকে ২৫ পিস ইয়াবাসহ আটক করেছে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার (৪ আগষ্ট) রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হামিদুল হক নয়ন কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানায়,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের বোতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বোতলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে গোড়ল পুলিশ হামিদুল হক নয়ন নামের একজনকে আটক করে তল্লাশি চালালে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে।এসময় হামিদুলের সাথে থাকা ছয়ফুল নামের এক যুবক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা(এসআই) এ তথ্য নিশ্চিত করে জানান, ২৫ পিস ইয়াবাসহ কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়নকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied