ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ১:৫৪

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে-নওগাঁর মান্দায় স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়। 
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচী হাতে নিয়ে কাজ করছেন উপজেলা প্রশাসন। এর মধ্যে শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া'র আয়োজন,সু্বধিামত সময়ে বিশেষ প্রার্থনা, যুব উন্নয়ন কর্তৃক  সারাদেশের ন্যায় মান্দায় গাছের চারা রোপণ ও বিতরণসহ শেখ কামাল এর ৭৪ তম জন্ম  বার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপি দৃষ্টিনন্দন ব্যানার প্রদর্শন। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মুহা.ইমাজ উদ্দীন প্রমানিক (এমপি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা আ.লীগের সহসভাপতি অনুপ কুমার মহন্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ,বীর-মুক্তিযোদ্ধা খোদাবক্স আলী মৃধা, ওসি মোজাম্মেল হক কাজী, মহিলা ভাইস চেয়ারম্যান  মাহবুবা সিদ্দিকা রুমা ও সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি প্রমুখ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬