ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায়-অপরাধ দমনে কঠোর ' ইয়াসির আরাফাত শিবলী নোমান টীম'


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৩:১
চুরি, ছিনতাই, মাদক, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত। গত ২০ ডিসেম্বর যোগ দেওয়ার পর থেকেই সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের দিকনির্দেশনায় একাধিক মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার করেছেন তিনি। 
 
থানা সূত্রে জানা গেছে, ওসি ইয়াসির আরাফাত আসার পর গত ৩১ জুলাই পর্যন্ত ৯৮টি মাদক মামলায় ১৩৪ জন, ৩টি খুনের মামলায় চারজন, ৮টি ধর্ষণ মামলায় সাতজন, একটি অপহরণ মামলায় একজনসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আদালতে সোপর্দ করেছেন। 
 
এ ছাড়া ১ লাখ ১৩ হাজার ৮৭৫ পিস ইয়াবা, ৬৬৭ লিটার চোলাই মদ, ৫ বোতল ফেন্সিডিল, ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন তিনি। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৩ লাখ ১ হাজার ৫০০ টাকা।
 
অন্যদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের যেকোনো অপতৎপরতা রুখতে সচেষ্ট হয়েছে সাতকানিয়া থানা পুলিশ।
 
মূলত সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও থানার ওসি ইয়াসির আরাফাতের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
 
পুলিশের এই কর্মকর্তার বিষয়ে সাতকানিয়া সাংবাদিক ফোরামের উপদেষ্টা মঈন উদ্দিন বলেন, সাতকানিয়া থানায় যোগদানের পর থেকে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একের পর এক যে অভিযান পরিচালনা করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
 
সাতকানিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো:জাহেদ  বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধার করতে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন তাতে উপজেলায় অপরাধপ্রবণতা অনেকটাই কমে যাবে।
 
এ বিষয়ে জানতে চাইলে ওসি ইয়াসির আরাফাত বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবা পুলিশের মুখ্য দায়িত্ব। যেদিন থেকে পুলিশের ইউনিফর্ম গায়ে দিয়েছি সেদিন থেকেই জনগণের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি। পুলিশ ডিপার্টমেন্টের একক অর্জন বলে কোনো কথা নেই, যা কিছু অর্জন হয় তা আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়। তবে সেখানে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতনদের নির্দেশনা অবশ্যই  থাকে।
 
এদিকে সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন-ওসি ইয়াসির আরাফাত আসলে একজন ডায়নামিক অফিসার তার চৌকস নেতৃত্বে টীম সাতকানিয়া পুলিশ অবশ্যই ভাল করছে।
 
এদিকে সাতকানিয়ার সচেতন মহল জানান-নির্বাচনের আগে সমগ্র বাংলাদেশে সবচেয়ে বেশী আতংকিত স্থানের নাম হচ্ছে সাতকানিয়া এখানে প্রতিনিয়ত সংঘর্ষ বেধেঁই চলে, কিন্তু এই বার নির্বাচনে তা আর চোখে পড়ছেনা। কারণ ওসি এই সাতকানিয়ায় নতুন না আগেও ৮বছর চাকরী করে গেছে তাই কারা মূলত এই জনপদ অশান্ত করতে পারে তা ওনার আগের ধারণা আছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন