ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৪:৪০
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপির ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বার জব্দ ও এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
 
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আশরাফুল হক শুক্রবার দুপুর ২ টোয় তার অফিসে এক প্রেস ব্রিফিং এ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেজ জানা যায়, শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপির ছয়ঘরিয়া এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে।
 
এ তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির নায়েক মোজাফ্ফর হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল শুক্রবার সকাল ৭ টার দিকে ওই এলাকা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে। পরে তার ডান পায়ের জুতার ভিতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫ (পাঁচ) টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার । এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে আসামীকে সোপর্দ করা হয়েছে। এছাড়া সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়ন কমান্ডার। 

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা