ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে শিশু ও কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক লার্নিং ক্যাম্প ও মিলন মেলা অনুষ্ঠিত


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৪:৪১

গাজীপুরের টঙ্গীতে টঙ্গী আরবান প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশু ও যুব ফোরাম সদস্যদের নিয়ে শিশু ও কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক লার্নিং ক্যাম্প ও মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এসময় ১০টি প্রদর্শনী স্টলের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয়।

দিনব্যাপী ২৫০ জন শিশু ও কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রামের উদ্যোগে সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শনিবার সকাল ১১টায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার মানস বিশ্বাস এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এম পি শামসুন্নাহার ভুইয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর অপারেশন্স, চন্দন জেড গোমেজ, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক নুরুল ইসলাম নুরু, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালেমুল্লাহ ইকবাল, সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শফিউল আজম বাবুল, এডভোকেসি ও ক্যাম্পেইন কোঅর্ডিনেটর মীর রেজাউল করিম, প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন ও কামনাশিষ প্রমুখ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত