মাগুরায় শোকাবহ আগস্ট এর মাসব্যাপী কর্মসুচির অংশ হিসেবে জেলা যুবলীগ আলোচনা সভা
শোকাবহ আগস্ট এর মাসব্যাপী কর্মসুচির অংশ হিসেবে মাগুরা জেলা যুবলীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শনিবার দুপুরে শহরের সেগুন বাগিচা এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা যুবলীগের যুগ্মআহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.বীরেন শিকদার।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহভাপতি মন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, যুগ্মসাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, যুবলীগের কেন্দ্রীয় সদস্য কাজী আনিসুর রহমান তৈমুর, জেলা যুবলীগের যুগ্মআহবায়ক মোহাম্মদ আশরাফ খান সাকিব হাসান তুহিন, পৌর যুবলীগের নেতা মীর সুমন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন