ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৪:১১

নওগাঁর মান্দায় জোরপূর্বক এক ব্যক্তির ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৪ ‍আগস্ট) সকালে উপজেলার নূরুল্যাবাদ ইউপির জোতবাজার এলাকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, নূরুল্যাবাদ জোতবাজার এলাকার আলহাজ আয়েজ উদ্দিন মোল্যার ছেলে আহসান হাবিব বকুল মোল্যা গত ২০১৯ সালে মৃত মোহনলাল আগরওয়ালার ছেলে প্রদীব কুমার আগরওয়ালার কাছ থেকে নূরুল্যাবাদ মৌজার ১৭১২নং খতিয়ানের ৩৪৫৮নং দাগের ৩ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত ক্রয়কৃত জমি অদ্যাবধি বকুল মোল্যা ভোগদখল করে আসছেন। প্রতিপক্ষের বাড়ির সামনে জমি হওয়ায় হঠাৎ করে একই গ্রামের মৃত ননী পোদ্দারের ছেলে প্রবথ কুমার পোদ্দার ভুলু ভাড়াটিয়া ১০-১২ লোকজন এনে জোরপূর্বক বকুলের ক্রয়কৃত জমি টিন দিয়ে ঘেরাও করে দখলের চেষ্টা করে। 

এ ঘটনায় আহসান হাবিব বকুল প্রবথ কুমার পোদ্দার ভুলুসহ ৪ জন এবং আরো অজ্ঞাতনামা আসামি করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে।

অভিযোগকারী বকুল জানান, ২০১৯ সালে মৃত মোহনলাল আগরওয়ালার ছেলে প্রদীব কুমার আগরওয়ালার কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করি। ক্রয়কৃত আমার জমি প্রবথ কুমার পোদ্দার ভুলুর লোকজন টিন দিয়ে ঘেরাও করে দখলের চেষ্টা করে।

এ ব্যাপারে অভিযুক্ত প্রবথ কুমার পোদ্দার ভুলুর সাথে কথা হলে তিনি জানান, ১৯৯৩ সালে জমির মালিক প্রদীব কুমার আগরওয়ালার কাছ থেকে ঘরোয়াভাবে সাক্ষীসহ সাদা ডেমির ওপর লেখাপড়া করে নেয়া হয়েছে। এ মর্মে জমিটি আমি ঘেরাও করে নিয়েছি।

মান্দা থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬