ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জে লোকমানের বিরুদ্ধে ভাই বোনের সংবাদ সম্মেলন


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ১০:৫৯
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন হাফেজ আবদুর রশিদের ছেলে লোকমানের বিরুদ্ধে ১৮ বছর যাবদ পৈতৃক সম্পত্তি জবর দখল,  নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আপন দুই ভাই বোন৷  
 
৫ আগস্ট শনিবার বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে স্থানীয় এক রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ 
 
সংবাদ সম্মেলনে আবু নাছের লোকমানের বিরুদ্ধে আপন বড বোন রজ্জবের নেছা ভাটি ও ছোট ভাই আবদুর রাজ্জাক দুলাল তাদের বাবা মৃত হাফেজ আবদুর রশিদের সকল সম্পত্তি জবর দখল করার অভিযোগ তুলে ধরেন।
 
 এসময় তারা বলেন বাবার মৃত্যুর প্রায় ১৮ বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের কোন সম্পদের হিসেব পাচ্ছি না৷ তারা আরো বলেন- বাবার সম্পদ ও বাবার রেখে যাওয়া দরবার শরীফের সম্মান রক্ষার্থে আমরা গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি৷ 
 
সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে রজ্জবের নেছা ভাটি বলেন বার বার লোকমানের হাতে নির্যাতনের শিকার হয়েও কোম্পানীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমানের নিকট কোন আইনি সহায়তা পায়নি৷ বরং লোকমান থেকে সুবিধা নিয়ে আমাদের কে নানান নামে কয়েকটি মামলা রুজু করে হয়রানির শিকার করে৷
  
এসময় রজ্জবের নেছা ভাটি আরো বলেন আমার বাবার রেখে যাওয়া বিশ্ব শাহী দরবার শরীফে আবু নাছের লোকমান বহিরাগত লোকজন নিয়ে মদের আসর বসান৷ 
 
প্রতিবাদ করাতে লোকমান বহিরাগত লোকজন দিয়ে একাদিকবার আমাদের তিন বোনের উপর নির্যাতন চালাই এবং ছোট ভাইয়ের স্ত্রীর উপরও নির্যাতন করা হয়। 
 
এতে আমার বাবা ও তার রেখে যাওয়া বিশ্ব শাহী দরবার শরীফের সম্মান ক্ষুন্ন হচ্ছে৷  আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই যাতে লোকমানের এই সকল নোংরামি কার্যকলাপ বন্ধে ব্যবস্থা গ্রহণ করেন৷

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়