টানা বর্ষণে সাতকানিয়ার নিম্নাঞ্চল প্লাবিত
শ্রাবণের শেষ মুহূর্তে বর্ষার চিররঙিন রূপ যেন ফুটেছে আলোকিত হয়ে তবে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।গত ৩ আগস্ট থেকে লাগাতর বৃষ্টিতে উপজেলার বিল আর চরাঞ্চল পানিতে হাবুডুবু খাচ্ছে।
শুক্রবার থেকে টানা ভারী বর্ষণ আর উজান থেকে আসা পানিতে তলিয়ে যাচ্ছে চরঅঞ্চলের ক্ষেত ক্ষেতীর ফসলাধী।সাতকানিয়া উপজেলার ওপর বয়ে যাওয়ার ডলু নদীর পানি বিপদসংকুল হয়ে পড়েছে ওজানের পানি আসাতে। অন্যদিকে সাঙ্গু নদীতে নেমেছে পানির ঢল।সরেজমিন দেখা গেছে উপজেলার নিম্নাঞ্চলের আউশ ধান ও ক্ষেত জমির ফলফলাধি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।উপজেলার চরতি, আমিলাইষ, নলুয়া, খাগরিয়া, কালিয়াইশ, ধর্মপুর, পুরানগড় সাঙ্গু নদীর তীরবর্তী হওয়ায় কৃষক ফসলাধি নিয়ে আশঙ্কা প্রকাশ করছে।
আউশ ধান চাষ করা কৃষকরা জানান, লাগাতর ভারী বর্ষণ আর উজানের পানি আসায় নিচু জায়গা তলিয়ে গেছে। অন্যদিকে, আবহাওয়া অফিস বলছে আরো কয়েকদিন ভারী বর্ষণ হবে।প্রতিবেদন লেখা পর্যন্ত ও সারাদেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়ায় ভারী বর্ষণ হচ্ছে। রাতে পাওয়া তথ্য অনুয়ায়ী উপজেলার চরতি, নলুয়া, আমিলাইষ, খাগরিয়া সহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল ও বিল অঞ্চল প্লাবিত হয়েছে। অপরদিকে ভারী বর্ষনের ফলে পাহাড়ের পাদদেশে থাকা মাদার্শা,এওচিয়া,ছদাহার ইউনিয়নের অধিকাংশ লোকের বাড়িগুলি বেশী ঝুঁকিতে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে এখনো পর্যন্ত উপজেলা প্রশাসন থেকে বরাবরের ন্যায় মাইকিং করা হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত নয় অনেকে কিন্তু সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস সকালের সময়কে জানিয়েছেন ইতোমধ্যে সকল ইউপি চেয়ারম্যানকে এ বিষয়ে জরুরী ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি অত্র এলাকাসমূহে মাইকিং করা হচ্ছে। তৎপর ইনশাআল্লাহ বড় কোন ক্ষতির মুখে পড়তে দিবনা কাউকে।
এদিকে ছদাহার চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী জানান,ছদাহার বহনা মুড়া,হরিন তোয়া,সাড়াসিয়া এলাকার পাহাড়গুলি সমতল ওরা ওখানেই বাড়ি করছে ধসে পড়ার সম্ভাবনা নেই।তবুও আমি সকাল থেকে খোঁজ খবর নিচ্ছি মাদার্শার ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী বক্তব্য নেয়ার জন্য কল করা হলে ফোনে সংযোগ দেয়া সম্ভব না বলায় বক্তব্য নেয়া হয়নি।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied