ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বৃষ্টিতে ভিজে মিরাজ-মুশফিকদের ফুটবল বিলাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ১:১৬

সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। কখনো আকাশ ঝরে পড়ছে বৃষ্টি, আবার কখনো আড়মোড় ভেঙে উঁকি দিচ্ছে এক ফালি রোদ। এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এমন দিনেও অনুশীলন করতে আসেন ফিটনেস ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।

দিনের শুরুতে রানিংয়ের সঙ্গে জিম সেশন করে গা গরম করেন ক্রিকেটাররা। এরপর মিরপুরের মূল মাঠে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েন ফুটবল খেলতে। 

বেলা ১২ টার কিছুক্ষণ আগে শুরু হয় ক্রিকেটারদের দুই গ্রুপে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ। ঠিক সেই সময় হানা দেয় বৃষ্টির। অবশ্য এমন অবস্থায়ও মধ্যেই চলতে থাকে খেলা।

ক্রিকেটারদের এমন অনুশীলন দেখে মনে হয়েছে যেন প্রফেশনাল কোনো ফুটবল ম্যাচ খেলছেন তারা। রাজ্যের সব সিরিয়াসনেস ভর করেছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত। সবাই যেন বনে যান পাক্কা ফুটবলার। 

মুশফিকুর রহিম-মাহমদুউল্লাহ রিয়াদ তারাও যেন একটা গোলের জন্য সর্বোচ্চ চেষ্টায় করছেন। মিরাজকে দেখা গেছে দুই ভূমিকায়। কখনো গোলকিপার আবার কখনোবা স্ট্রাইকার। সৌম্য সরকারও যথেষ্ট সিরিয়াস ফুটবল ম্যাচে। সব মিলিয়ে প্রায় ২২ থেকে ২৫ জন ক্রিকেটার খেলেছেন ফুটবল।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত