ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

হাতিয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ২:৩৪

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণকে আটক করেছে পুলিশ।  
 রোববার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।  

নিহত মিজানুর রহমান (৩৩) একই এলাকার মৃত মোস্তফিজুর রহমান চৌকিদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। সে অন্যের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে জীবিকা নির্বাহ করত। গত কিছু দিন আগে মিজান নিজের এলাকা থেকে গিয়ে অন্য এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষ দেওয়া শুরু করে। এ নিয়ে অন্য ট্রাক্টর চালকদের সাথে তার বিরোধ দেখা দেয়। পুলিশ ধারণা করছে ওই বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটে।  

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, মিজান তার বাড়ি সংলগ্ন হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে প্রায় মুঠোফোনে গেম খেলত। গতকাল রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ওই স্কুল এলাকায় গিয়ে মিজানের ওপর হামলা চালায়। এ সময় তারা মিজানের মাথায় তিনটি কোপ দেয় এবং পিঠে একটি কোপ দিয়ে গুরুত্বর জখম করে।  

ওসি তদন্ত কাঞ্চন কান্তি দাস আরও বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো. ইব্রাহীম (২১) নামের এক তরুণকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ