ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অতিবৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ৪:২০

গত এক সপ্তাহ যাবত অবিরাম বৃষ্টির ফলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্বির পাশাপাশি বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। যার ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রবিবার (৬ আগস্ট) থেকে ৫টি ইউনিট হতে সর্বমোট ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই লেকে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহূর্তে ৯০.৬০ ফুট মিনস সি লেভেল (এমএসএল) পানি থাকার কথা। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৮২.৯০ ফুট এমএসএল।

৫টি ইউনিট থেকে বর্তমানে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তন্মমধ্যে রবিবার (৬ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত ১নং ইউনিট হতে ৩৩ মেগাওয়াট, ২নং ইউনিট হতে ৩২ মেগাওয়াট, ৩নং ইউনিট হতে ২৬ মেগাওয়াট, ৪নং ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির পরিমাণ বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালনা করা হচ্ছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক