খুলনা আইনজীবী ভবনে নারী আইনজীবীকে হত্যার হুমকি: থানায় ডিজি
পুর্ব শত্রুতার জের ধরে এবার খুলনার আইনজীবী ভবনে বসে নারী আইনজীবী সাহারা ইরানীকে জীবননাশের হুমকির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ বেলা আনুমানিক আড়াইটায়। ভুক্তভোগী আইনজীবী এ ব্যাপারে বাদী হয়ে খুলনা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (ডায়েরী নং ১৮৮)।
ডায়েরীতে তিনি উল্লেখ করেন। ফুলতলা থানার দামোদর প্রাইমারী স্কুলের পাশের মহিউল ইসলাম ভুইয়ার পুত্র মাসুম বিল্লাহ, দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মোজাম হোসেন ভূঁইয়ার কন্যা শাহানাজ ইয়াসমিন শম্পা, মোজাম হোসেন ভূঁইয়ার স্ত্রী সায়েরা খাতুন পুতুল পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভয় ভীতির হুমকী দিয়ে আসছেন। ঘটনার দিন খুলনা আইনজীবী সমিতির ১ নং গেটে বাদী রিক্সার জন্য অপেক্ষা করা কালীন সময় হঠাৎ বিবাদীগণ তাকে দেখতে পেয়ে অসৎ কার্য চরিতার্থ করার জন্য তাদের ব্যবহৃত মোবাইলে বাদীর ছবি তুলতে থাকেন। ছবি তুলতে নিষেধ করলে তারা বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ জীবননাশের হুমকী প্রদান করেন। বাদী সাধারণ ডায়েরীতে বড় ধরণের ক্ষতি সাধনসহ পরিবারের সদস্যেদের মিথ্যা মামলা দিয়া হয়রানির আশংকা প্রকাশ করেন। বাদী আরো উল্লেখ করেন অভিযুক্তদের বিরুদ্ধে চলমান মামলা তুলে না নিলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে।
এ ব্যাপার নারী আইনজীবী এড. সাহারা ইরানী বলেন, বিবাদীদের সাথে তার মামলা চলমান থাকায় তারা এ ঘটনা ঘটিয়েছে। দামোদর এলাকার একটি বিশেষ বাড়ির নাম ব্যবহার করে তারা এসব হুমকি দিচ্ছেন। তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন