ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে অসুস্থ্য গরুর পচাঁ মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-৮-২০২৩ বিকাল ৫:১০
লালমনিরহাটের আদিতমারীতে অসুস্থ গরুর পচাঁ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির দায়ে মন্টু কসাই নামে মাংস ব্যাবসায়ীর আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
রোববার (৬ আগস্ট)  দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। মন্টু কসাই মহিষখোচা ইউনিয়নের আনিছার কসাই এর ছেলে।
 
গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার মহিষখোচা সজিববাজার গরুর মাংসের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নজরুল ইসলাম নামের একজনের একটি গরু ফুড পয়জানিং হয়ে গুরুতর অসুস্থ হয়। যার মুল্য প্রায় নব্বই হাজার টাকা। চিকিৎসা দেওয়া হলেও গরুটির অবস্থা গুরুতর হলে তিনি গরুটি মন্টু কসাইয়ের নিকট মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করেন। কসাই গরুটি কিনে এনে জবাই করে ফ্রিজিং করে রাখেন এবং কিছু মাংস বিক্রি শুরু করে। পরে দুপুরের দিকে ভোক্তা অধিকারের একটি দল অভিযান চালিয়ে ফ্রিজিং অবস্থায় প্রায় ৪০ কেজিরও বেশি মাংস জব্দ করে মাটিতে পুতে রাখেন। এ সময় ভোক্তা অধিকার ওই মাংস ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মাংস জব্দ করি। পরে তা মাটিতে পুতে রাখা হয়। পরে মন্টু ব্যাবসায়ীর আট হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে মুচলেকা দেওয়া সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার